সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, তিন লাখ ৯০ হাজার ২৩৯ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ২ হাজার ৬৯৩ জন এবং ও কলেজে ৮৭ হাজার ৫৪৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
জানা গেছে, প্রতিমাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়।
]]>

৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·