মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, উৎসব ভাতার প্রস্তাব এরইমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন পাওয়ার কথা রয়েছে।
মাউশির অর্থ ও ক্রয় শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের হাতে উৎসব ভাতা পৌঁছে দেয়ার চেষ্টা চলছে।
তিনি বলেন, “মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে এলে আগামী বৃহস্পতিবার সেটি ‘আইবাস’ সিস্টেমে পাঠানো হবে। আমরা আশা করছি, আগামী রবি অথবা সোমবারের (১৬ মার্চ) মধ্যে শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।”
আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ, কারা অংশ নিতে পারবে?
জানা গেছে, সাধারণত প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতনের প্রস্তাব পাঠান। এরপর মাউশি তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের ব্যবস্থা নেয়। ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের এই স্বচ্ছ প্রক্রিয়ার কারণে এখন আগের চেয়ে দ্রুত সময়ে বেতন-ভাতা পাওয়া সম্ভব হচ্ছে।

১ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·