এবার জার্মানিতে পুরস্কার জিতল রাজীবের ‘আলী’

১ সপ্তাহে আগে
জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি অর্জন করেছে। জার্মানির মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন এ ছবিটি ডাইভার্সিটি অ্যাওয়ার্ড লাভ করেছে।

গত ১৯ এপ্রিল জার্মানির ব্রেমেন শহরে অনুষ্ঠিত উৎসবের ২০২৬ আসরের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতা বিভাগের অংশ হিসেবে ‘আই অ্যাম আলী’কে এই সম্মাননা দেয়া হয়। পুরস্কার গ্রহণের পর মঞ্চে ভার্চুয়ালি উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যে আবেগ প্রকাশ করেন নির্মাতা আদনান আল রাজীব।


তিনি বলেন, ‘যে কোনো স্বীকৃতি কাজের আনন্দকে বাড়িয়ে দেয়। এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই চলচ্চিত্রটি তাদের জন্য, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না। আমি এই অর্জন আমার টিম এবং আমার দেশকে উৎসর্গ করছি।’

 

আরও পড়ুন: ববিতার হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী


ফিল্মফেস্ট ব্রেমেন ইউরোপের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতারা অংশ নেন। উৎসবটি বিশেষভাবে বৈচিত্র্য, নতুন দৃষ্টিভঙ্গি এবং সামাজিক বাস্তবতাভিত্তিক চলচ্চিত্রকে উৎসাহিত করে। ‘ডাইভার্সিটি অ্যাওয়ার্ড’ বিভাগটি মূলত সেসব চলচ্চিত্রকে দেয়া হয়, যেগুলো সমাজের ভিন্নতা, পরিচয় এবং প্রান্তিক মানুষের গল্পকে সৃজনশীলভাবে তুলে ধরে।


এর আগে চলচ্চিত্রটি ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব ২০২৫ এ ইতিহাস গড়ে। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়ে এটি স্পেশাল মেনশন অর্জন করে, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

 

আরও পড়ুন: মুক্তি পেলো নেপালি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য সাইলেন্ট ইকো’


সিনেমায় স্বনামে অভিনয় করেছেন আল-আমিন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতর। যেখানে নারীদের গান গাওয়াকে অপমান হিসেবে দেখা হয়, সেখানে আলী নিজেই অংশ নিতে চায় একটি গানের প্রতিযোগিতায়। 

]]>
সম্পূর্ণ পড়ুন