বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি সরকারের রদবদলের ইঙ্গিতের পর এ নিয়ে মোট তিনজনের চাকরি গেল। বৃহস্পতিবার পদত্যাগ করেছিলেন ইতালি ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলে গ্রাভিনা। এরপর চাকরি ছাড়েন জাতীয় প্রতিনিধি দলের প্রধান জিয়ানলুইজি বুফন, এবার কোচ।
লুসিয়ানো স্পালেত্তির পর গত বছরের জুনে দায়িত্ব নিয়েছিলেন গাত্তুসো। এক বছরের দায়িত্ব পূর্ণ হওয়ার আগেই সরে যেতে হলো তাকে। ফেডারেশন এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। তার অধীনে ইতালি ৮ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে।
বিদায়ের ঘোষণায় গাত্তুসো বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা অর্জনে ব্যর্থ হয়ে জাতীয় দলের দায়িত্বে ইতি টানছি।’ এর আগে বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার তিনি বলেছিলেন, ‘বিষয়টি হজম করা আমাদের জন্য কঠিন।’
আরও পড়ুন: ‘সীমা লঙ্ঘন’ করায় স্কোয়াড থেকে আর্জেন্টাইন ফুটবলারকে বাদ দিল চেলসি
প্রায় ৯ মাসের সার্ভিসের জন্য গাত্তুসোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইতালি। বিবৃতিতে লেখা হয়, এফআইজিসি এবং গাত্তুসো পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তি বাতিল করেছে, যা ক্যালাব্রিয়ার এই কোচকে ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে যুক্ত রেখেছিল।’
ইতালি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে। ৩১ মার্চ রাতে বসনিয়ার মাঠে মোইজে কিনের গোলে এগিয়ে যাওয়া ইতালি প্রথমার্ধের শেষ দিকে আলেসান্দ্রো বাস্তোনির লাল কার্ডের কারণে ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে হারিস তাবাকোভিচের গোলে সমতা টানে স্বাগতিকরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টিতে। যেখানে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বসনিয়া। এ নিয়ে ২০১৮ (রাশিয়া) ও ২০২২ (কাতার) সালের পর ২০২৬ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইতালির।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·