মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আখতার আহমেদ বলেন, ২০২৪ সালের ২৪ এ নভেম্বর ইসির দায়িত্ব গ্রহণ করার পর বেশ কিছু কাজ করা হয়েছে। যেমন সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা এবং এটি করতে গিয়ে অসংখ্য ত্রুটি দেখেছি, যা সমাধানও করেছি। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা। ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। এছাড়াও নতুন দলের নিবন্ধন দেয়া হয়েছে।
আর মাত্র ৪৩ ঘণ্টা পর আমাদের ভোট। একটা ব্যালটে আমরা সরকার নির্বাচন করব আর আরেকটিতে সংস্কারের পক্ষে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সব ব্যালট পেপার চলে গেছে। ভোট গ্রহণের যেসব প্রস্তুতি আছে, তা শুরু হয়ে গেছে।
এ নির্বাচনে উৎসব মুখর, অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে বলেও প্রত্যাশা রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত: ইসি সচিব
আমরা তথ্য সরবরাহ করব। তবে আমরা অপপ্রচার থেকে নিজেদের মুক্ত রাখব-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ৫০০ গজের মধ্যে মোবাইল আনা যাবে না বলায় অনেকের অসন্তুষ্ট দেখেছি, পরে আমরা তা প্রত্যাহার করেছি। অর্থাৎ আমাদের যেখানে অসঙ্গতি লাগছে, আমরা তা সমাধানের চেষ্টা করেছি।
ইসিতে মিডিয়া সেন্টার নিয়ে সচিব বলেন, বিদেশি সাংবাদিকদের জন্যে এ মিডিয়া সেন্টার করা হয়েছে। সংবাদকর্মীদের যাতায়াতের সুবিধা নিয়েও কাজ হচ্ছে এছাড়াও ফলাফল নিয়ে কাজ করছি। সকাল সাড়ে ৭টা ভোটরগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট হবে, এরপর ধীরে ধীরে ফলাফল আসবে
রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালট যে কার্যালয় থাকবে, সেখানকার ফলাফল পেতে একটু সময় লাগতে পারে তবে তা দীর্ঘায়িত হবে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
]]>

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·