একঝলক (১৮ ফেব্রুয়ারি ২০২৬)

৩ সপ্তাহ আগে
পেঁয়াজের বীজের খেতে কীটনাশক ছিটাচ্ছেন এই কৃষক। গোবিন্দপুর, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি
বসন্তেও শিশিরবিন্দু জমেছে লাউয়ের ফুলে। বাশুড়িয়া, সিরাজগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি
কাপ্তাই হ্রদের পাড়ে জেগে ওঠা চরে চাষ করা ছোট জাতের করলা সংগ্রহ করছেন পাহাড়ি এই নারী। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৮ ফেব্রুয়ারি
পুকুর ভরাট হওয়ায় পুকুরে হারানো মূল্যবান সামগ্রী খোঁজার কাজ কমে গেছে। তাই আয়ও কমে গেছে এই পেশার মানুষের। মিরসরাই, চট্টগ্রাম, ১৮ ফেব্রুয়ারি
ভালো দাম পাওয়ায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। বাড়ির পাশে নিজেদের ভুট্টাখেতে শ্যালো মেশিন চালিয়ে সেচ দিচ্ছেন একটি পরিবার। রঘুনন্দনপুর, ফরিদপুর, ১৮ ফেব্রুয়ারি
হরিণ শিকারের ফাঁদ ও সরঞ্জাম উদ্ধার করেছেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা। সুন্দরবন, খুলনা, ১৭ ফেব্রুয়ারি
গরুদের ঘাস খাওয়াতে বেরিয়েছেন এই নারী। শরাফপুর, ডুমুরিয়া, খুলনা, ১৮ ফেব্রুয়ারি
শজনেগাছে সাদা ফুল ফুটেছে। এই ফুলের মধু খেতে ব্যস্ত এক চঞ্চল কাঠশালিক। বানিয়াখালী, ডুমুরিয়া, খুলনা, ১৮ ফেব্রুয়ারি
মৌসুমের প্রথম তরমুজ বাজারে এসেছে। বরগুনা থেকে আনা এসব তরমুজ খুচরা বিক্রি হচ্ছে। জিলা স্কুলের সামনে, রংপুর, ১৮ ফেব্রুয়ারি
পবিত্র রমজান মাস উপলক্ষে বাহারি সবজির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ী। সিটি বাজার, রংপুর, ১৮ ফেব্রুয়ারি
সড়কে বেআইনিভাবে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। এতে চলাচলে বিঘ্ন ঘটছে। ভুলিরপাড়-মাইথারকান্দি সড়ক, গৌরীপুর বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ জানুয়ারি
সম্পূর্ণ পড়ুন