সোমবার (৬ এপ্রিল) থেকে এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তি বোর্ড জানিয়েছে, আগামী ১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন (ইএসআইএফ) সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: নরওয়ের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি পাচ্ছেন চুয়েটের শিক্ষার্থীরা
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২১ সাল বা এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার এইচএসসি পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবেন। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২০ সাল বা এর আগের এসএসসি উত্তীর্ণরা এ সুযোগ পাবেন।
বোর্ডের তথ্যানুযায়ী, প্রতিটি শিক্ষার্থীর তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আগামী ১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণ শেষে ১৫ এপ্রিলের মধ্যে পূরণ করা ফরম ও নম্বরপত্রের মূল কপি বোর্ডে জমা দিতে হবে। এছাড়া যারা কারিগরি বা মাদরাসা বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছেন, তাদের নম্বরপত্র সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে যাচাই করা (ভেরিফাইড) হতে হবে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২২ এপ্রিল বোর্ড থেকে সংগ্রহ করতে হবে। তথ্যে কোনো ভুল থাকলে ২৩ এপ্রিলের মধ্যে সংশোধন করে নিতে হবে।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·