ঈদের দিনে ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা

৩ সপ্তাহ আগে
দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’। গত ১৩ মার্চ দেশে প্রবেশ করা এই বৃষ্টি বলয় ১৮ বা ১৯ মার্চের দিকে উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম-বিডব্লিউওটি।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। এ সময়েও দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

 

ফেসবুকে দেয়া এক পোস্টে এই গবেষক বলেন, আগামী শুক্রবার (২০ মার্চ) ও শনিবার (২১ মার্চ) আবারও দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে।

 

বিশেষ করে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলর ওপরে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

 

আরও পড়ুন: দেশের আকাশে বৃষ্টিবলয় গোধূলি, সবচেয়ে সক্রিয় কতদিন?

]]>
সম্পূর্ণ পড়ুন