ঈদের দিন ৪ খাবার এড়িয়ে চলবেন কিডনি রোগীরা

৩ সপ্তাহ আগে
ঈদের দিনে নানা মজাদার খাবারের ভিড়ে কিডনি রোগীদের জন্য সচেতন থাকা খুবই জরুরি। ভুল খাবার শরীরের ক্ষতি করতে পারে, বিশেষ করে যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে।

দেখে নিন যে ৪ ধরনের খাবার এড়িয়ে চলতে হবে—


১. অতিরিক্ত লবণযুক্ত খাবার: গরুর মাংসের ঝোল, কাবাব, আচার। লবণ শরীরে পানি জমায়। রক্তচাপ বাড়ায়, যা কিডনির ওপর চাপ ফেলে।


২. লাল মাংস (বিফ/মাটন বেশি পরিমাণে): ঈদে গরুর মাংস খাওয়া স্বাভাবিক, তবে সীমিত রাখতে হবে। বেশি প্রোটিন কিডনিকে অতিরিক্ত কাজ করায় ইউরিক অ্যাসিড বাড়তে পারে।

 

আরও পড়ুন: ঈদের দিন সকালে মজাদার ৩ খাবার


৩. দুধ-ক্রিম ও মিষ্টি জাতীয় ভারী খাবার: সেমাই, ফিরনি, রাবড়ি। এতে ফসফরাস ও পটাশিয়াম বেশি থাকতে পারে। কিডনি রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।


৪. সফট ড্রিংকস ও প্যাকেটজাত জুস: কোলা, বোতলজাত জুস। এতে অতিরিক্ত চিনি ও ফসফেট থাকে এতে কিডনির ক্ষতি বাড়াতে পারে।

 

আরও পড়ুন: ইফতারে হালিমের পুষ্টিগুণ জানেন?


কী করবেন?

কম লবণযুক্ত, হালকা রান্না খাবার খান

বেশি পানি পান করুন (ডাক্তারের পরামর্শ অনুযায়ী)

সবজি ও হালকা প্রোটিন বেছে নিন

]]>
সম্পূর্ণ পড়ুন