১. দিন শুরু করুন ডিটক্স দিয়ে: সকালে খালি পেটে হালকা গরম পানি, লেবুর রস বা সামান্য মধু মিশিয়ে পান করুন। এটি হজম ঠিক রাখতে ও শরীরের অতিরিক্ত সুগার প্রভাব কমাতে সাহায্য করে।
২. হালকা ও ফাইবারসমৃদ্ধ খাবার খান: পরের দিন খাবার তালিকায় রাখুন— সবজি, সালাদ, ওটস বা লাল চাল এগুলো শরীরকে হালকা রাখে এবং হজমে সহায়তা করে।
৩. হাঁটা বা হালকা ব্যায়াম: কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন। এতে ক্যালরি বার্ন হবে এবং শরীরের মেটাবলিজম বাড়বে।
আরও পড়ুন: ডিহাইড্রেশন ঠেকাতে ইফতারে কী খাবেন, কী খাবেন না
৪. বেশি পানি পান করুন: সারাদিনে ৮–১০ গ্লাস পানি পান করুন। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে।
৫. চিনি ও তেল এড়িয়ে চলুন: ঈদের পরের দিন আবার মিষ্টি বা ভাজাপোড়া খাওয়া থেকে বিরত থাকুন। গ্রিন টি বা হার্বাল টি খেলে ভালো ফল পাবেন।
আরও পড়ুন: ঈদের দিন ৪ খাবার এড়িয়ে চলবেন কিডনি রোগীরা
৬. পরিমাণ নিয়ন্ত্রণ করুন: একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খান। এতে হজম সহজ হবে।
৭. পর্যাপ্ত ঘুম: ভালো ঘুম শরীরের হরমোন ব্যালেন্স করে এবং অতিরিক্ত খাওয়ার প্রভাব কমায়।
]]>
৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·