বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে মো. সাগর।
আরও পড়ুন: টাঙ্গাইলে বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে নিহত ৩
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ‘ঢাকা থেকে সাগর মোটরসাইকেলে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি নগরজালফৈ এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো ভারী যানবাহন তাকে চাপা দেয়। এতে সাগর মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
]]>

৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·