শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেয়া এক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেটি তার ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে গেছে।
সেই পোস্টে বলা হয়েছে, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’
পরে এই বার্তাটি নিজের ফেসবুক পেজেও শেয়ার করেন শাকিব।
আরও পড়ুন: প্রকাশ পেল ‘প্রিন্স’র নতুন গান
প্রতিবারের মতো এবারও ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। হল দখলেও ধরে রেখেছেন নিজের রাজত্ব। দেশের সিঙ্গেল স্ক্রিনের প্রায় সবই শাকিবের ‘প্রিন্স’ দেখাবে। সঙ্গে সিনেপ্লেক্সগুলো তো থাকছেই। আশা করা হচ্ছে, বড় অংকের আয় ঘরে তুলবেন ঢালিউডের প্রিন্স।
শাকিব অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
আরও পড়ুন: ঈদ ধামাকা: একযোগে মুক্তি পাচ্ছে শাকিবের ‘প্রিন্স’সহ পাঁচ সিনেমা
নব্বইয়ের দশকের ঢাকার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিবকে। তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। দুজনেই প্রথমবার জুটি বাঁধলেন শাকিব খানের সঙ্গে।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে প্রযোজিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ঈদের দিন থেকেই দেশজুড়ে ১২০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।

৭ ঘন্টা আগে
১





Bengali (BD) ·
English (US) ·