রমজানের ঈদ মানেই বাহারি সেমাইয়ের সমাহার। বাঙালি মুসলমানদের ঐতিহ্যের অংশ মুখরোচক এই খাবারটি। দামও নাগালের মধ্যে থাকায় সেমাইয়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
বিক্রেতারা বলেন, প্যাকেটজাত লাচ্ছা সেমাই ৪০০ গ্রাম ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, আর খোলা সেমাই এক কেজি ২০০ টাকায়। লাল সেমাই ১৮০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। কোনো পণ্যের ঘাটতি নেই।
আরও পড়ুন: শাহজাদপুরে দুগ্ধ শিল্পে নতুন সম্ভাবনা, দুধের ভালো দাম পাওয়ায় খুশি খামারিরাও
ঈদের আনন্দে সেমাই যেনো এক অনুষঙ্গ। তাই এই খাবারের প্রতি মানুষের আগ্রহও সবসময় চিরচেনা। এবার ভালো বিক্রির কারণে বিক্রেতারাও খুশি। খুচরা ব্যবসায়ীরা জানান, ঈদে সেমাই, চিনি, পাউডার দুধ, কিসমিস, আলু বোখরা এসবের চাহিদা বেশি থাকে। দাম আগে থেকেই বেড়ে রয়েছে, এখন আর বাড়ার সম্ভাবনা নেই। মানুষের চাপ কিছুটা বেড়েছে, তাই বেচাকেনা ভালো হচ্ছে।
সব শ্রেণি-পেশার মানুষের ঘরে ঘরে ঈদের দিনে মুখ মিষ্টি হয় সেমাই দিয়ে। সেই ধারাবাহিকতায় এখন শুধু ব্যস্ততাই নয়, বরং উৎসবমুখর হয়ে উঠেছে প্রতিটি সেমাইয়ের দোকান।
]]>
৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·