ঈদ উদযাপনে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

৩ সপ্তাহ আগে
পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে নিজ জেলা কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২০ মার্চ) রাত ৮টায় তিনি ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি হিলটপ সার্কিট হাউজে অবস্থান নেন।


পরে রাত ১০টার দিকে গাড়িযোগে তিনি নিজ বাড়ি পেকুয়া উদ্দেশ্যে রওনা হন।


মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটি তার দ্বিতীয় কক্সবাজার সফর। তিন দিনের এই সফরে শনিবার সকাল ৯টায় তিনি পেকুয়া ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। নামাজ শেষে নিজ বাসভবনে স্থানীয় মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।


আরও পড়ুন: দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


রোববার (দুপুর ১২টা) তিনি পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলায় যোগ দেবেন। সফরের শেষ দিনে বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন