ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ

৩ সপ্তাহ আগে
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থলে নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

মঙ্গলবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আলিফ রুদাবার সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩–এর ১১ ধারা অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ আবু জাফর খানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কয়েকটি শর্তে নিয়োগ প্রদান করা হলো। শর্তগুলো হলো--

 

ক. উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে।

খ. উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।

গ. তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

ঘ. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

 

আরও পড়ুন: চবির নতুন উপাচার্য অধ্যাপক আল-ফোরকান


ঙ. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।

]]>
সম্পূর্ণ পড়ুন