ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রিচার্ড বার্গনের উত্থাপিত এক জরুরি প্রস্তাবে বলা হয়েছে, ইসরাইল দখলকৃত ফিলিস্তিনি ভূমিকে ‘রাষ্ট্রীয় জমি’ হিসেবে নিবন্ধন করে সেটিকে আনুষ্ঠানিকভাবে দখলে নেয়ার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং দখলকৃত এলাকায় নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে।
আইনপ্রণেতারা আন্তর্জাতিক বিচার আদালতের ২০২৪ সালের জুলাই মাসের এক পরামর্শমূলক মতামতের কথা উল্লেখ করেন, যেখানে বলা হয়েছিল যে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের উপস্থিতি অবৈধ এবং তা দ্রুত শেষ করা উচিত।
প্রস্তাবে যুক্তরাজ্য সরকারকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে এমন কোনো সহায়তা বন্ধ করতে বলা হয়েছে যা দখলদারিত্বকে টিকিয়ে রাখতে সাহায্য করে।
আরও পড়ুন: প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার
এতে আরও বলা হয়েছে, দখলকৃত এলাকায় গড়ে ওঠা বসতিগুলোর সঙ্গে যুক্ত অর্থনৈতিক কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করা উচিত, কারণ এসব বাণিজ্য ও বিনিয়োগ ইসরাইলের নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করছে।
সংসদ সদস্যরা কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপের কথাও বলেছেন, যেমন—দখলকৃত জমিতে তৈরি পণ্য ও সেবার ওপর নিষেধাজ্ঞা, এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·