নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাভিন উল হক লেখেন, ‘ইসরায়েল ও পাকিস্তানের শাসনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া কঠিন।’
পাকিস্তানি বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের আরেক ক্রিকেটার রশিদ খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘কাবুলে পাকিস্তানি বিমান হামলায় বেসামরিক হতাহতের সর্বশেষ খবরে আমি গভীরভাবে মর্মাহত। বেসামরিক মানুষের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা চিকিৎসা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো— ইচ্ছাকৃত হোক বা ভুলবশত, এটি সরাসরি যুদ্ধাপরাধ।’ রশিদ খান আরও বলেন, ‘মানবজীবনের প্রতি এমন অবহেলা ঘৃণ্য এবং বিভাজন ও সহিংসতা আরও বাড়াবে।’
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ফিরলো নিউজিল্যান্ড
রশিদ খান ও মোহাম্মদ নবী আগেই এ ধরনের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছিলেন। অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইও হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেন।
কাবুলে এ হামলার ঘটনায় মুখ খুলেছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও। তিনি বলেছেন, ‘আজ রাতে কাবুলের একটি হাসপাতালে আশা নিভে গেল। পাকিস্তানি সামরিক বাহিনীর বোমা হামলায় চিকিৎসা নিতে আসা তরুণরা নিহত হয়েছেন। মায়েরা ফটকের বাইরে অপেক্ষা করছিলেন, ছেলেদের নাম ধরে ডাকছিলেন। ২৮ রমজানের রাতে তাদের জীবন অকালে শেষ হয়ে গেল।’
আরও পড়ুন: মোস্তাফিজের চোট কতটা গুরুতর, যা জানা গেল
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় হাসপাতালের প্রায় সব অংশ ধ্বংস হয়ে গেছে। তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় এই অভিযোগকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে দাবি করে জানিয়েছে, তারা কেবল সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে হামলা চালিয়েছে।
এর আগে গত সপ্তাহেও পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে কাবুল, যেখানে চারজন নিহত হয়। জবাবে পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করে আফগানিস্তান।
]]>
৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·