ইরানের বিরুদ্ধে ‘আল্টিমেটাম’ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার

৬ দিন আগে
‘আল্টিমেটামের ভাষা’ পরিহার করে ওয়াশিংটনের পুনরায় আলোচনায় ফিরে আসা উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রুশ মন্ত্রীর দফতর জানিয়েছে, রোববার (৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ মন্তব্য করেন ল্যাভরভ।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই এ মন্তব্য করলেন ল্যাভরভ। রোববার এক পোস্টে ট্রাম্প কঠোর ভাষায় বলেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় না খোলে, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানো হবে।

 

আব্বাস আরাঘচির সঙ্গে ল্যাভরভের কথোপকথন বিষয়ে মস্কোর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রুশ পক্ষ আশা প্রকাশ করেছে যে, ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে বিভিন্ন রাষ্ট্রের গৃহীত প্রচেষ্টা সফল হবে।’ 

 

আরও পড়ুন: হরমুজ খোলা নিয়ে ইরানের নতুন বার্তা

 

বিবৃতিতে আরও বলা হয়, 

এই প্রক্রিয়া সহজতর হবে যদি যুক্তরাষ্ট্র আল্টিমেটামের ভাষা পরিহার করে পরিস্থিতিকে আবার আলোচনার পথে ফিরিয়ে আনে।

 

ল্যাভরভ ও আরাঘচি উভয়েই ওয়াশিংটনকে বেসামরিক অবকাঠামোর ওপর ‘অবৈধ হামলা’ বন্ধ করার আহ্বান জানান। এর মধ্যে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথাও উল্লেখ করা হয়, যেখানে রুশ কর্মীরা প্রযুক্তিগত কাজে নিয়োজিত।

 

রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, গেল শনিবার ওই স্থাপনার কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইসরাইলের এক হামলার পরপরই মস্কো সেখানে কর্মরত ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেয়া শুরু করে।

 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

]]>
সম্পূর্ণ পড়ুন