ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এক টেলিগ্রাম বার্তায় জানায়, আজ বুধবার (১৮ মার্চ) ভোরে ইসরাইলি হামলায় গ্যাসক্ষেত্রের স্থাপনাটিতে হামলা চালানো হয়। এতে সেখানে আগুন ধরে যায় এবং উদ্ধারকারী ও ফায়ার সার্ভিস কর্মীরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন।
ইরানের সাউথ পার্স বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র। যেখানে ইরান ও কাতার উভয় দেশের গ্যাস উত্তোলন-বিষয়ক স্থাপনা রয়েছে। ইরান জানিয়েছে, গ্যাস স্থাপনায় হামলার জবাবে ‘শত্রু অবকাঠামো’কেও লক্ষ্যবস্তু করা হবে। এমন জায়গাগুলোকে টার্গেট করা হবে যা আগে নিরাপদ মনে করা হত।
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সামরিক সূত্রগুলো ‘গ্যাস স্থাপনায় হামলা’কে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে এবং বলেছে অবশ্যই এর জবাব দেয়া হবে।
আরও পড়ুন: উপসাগরীয় শহরগুলোতে হামলার দায় সম্পূর্ণ আমেরি
আল জাজিরার প্রতিবেদন মতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এরই মধ্যে সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি তেল স্থাপনার কাছের এলাকায় থাকা মানুষদের সতর্ক করে বলেছেন যে, তারা যেন দ্রুত সেই এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে চলে যান।
এদিকে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাতে ইসরায়েলের এ হামলা এই অঞ্চলের বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’
গ্যাসক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, ‘জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ এবং পরিবেশের জন্যও একটি বড় হুমকি।
আরও পড়ুন: বিশ্লেষণ / হরমুজ সংকটেই ফাঁস মার্কিন জোটের আসল চিত্র
]]>
৩ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·