টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইরানি ক্লাস্টার বোমা হামলায় রামাত গানে একটি ভবন ধসে পড়েছে। দমকল ও উদ্ধার কর্মীরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে।
রোশ হাইয়িনের পৌরসভা জানিয়েছে, ইরানের হামলায় শহরেরর একটি উচ্চ-ভোল্টেজের বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।
আরও পড়ুন: ইরানে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত যা জানা গেল
দমকল ও উদ্ধার পরিষেবা জানিয়েছে, এর আগে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় ইসরাইলের নেগেভ মরুভূমি অঞ্চলের বৃহত্তম শহর বেয়ারশেবার দক্ষিণে অবস্থিত নিওত হোভাব শিল্পাঞ্চলে সৃষ্ট আগুন তারা নিয়ন্ত্রণে এনেছে।
ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বনি ব্রাক শহরে ভেঙে পড়া কাঁচের আঘাতে ৪৫ বছর বয়সি এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: এক দিনেই ২ যুদ্ধবিমান ভূপাতিত, ২ হেলিকপ্টারে আঘাত হানল ইরান
ইসরাইলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে। এছাড়া পেতাহ তিকভা শহরের একটি ভবন এবং তেল আবিবের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে গিভাতায়িম এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানানো হয়েছে।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·