সোমবার (৯ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাজিটেকা গ্রামের শাহীঈদগাহে তার জানাজা হয়। সেখানে সালেখ উদ্দিনকে শেষবিদায় জানাতে শামিল হন আত্মীয়-স্বজনসহ এলাকার শোকাহত মানুষ। এরপরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর মৃতদেহ পরিবারের লোকজনের পাশাপাশি শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী গ্রহণ করেন এবং মৃতদেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান। এ সময় সালেখ উদ্দিনের মৃতদেহ দেখে স্বজন ও স্থানীয় মানুষের মধ্যে অন্যরকম এক আবেশের জন্ম নেয়।
আরও পড়ুন: দেশে পৌঁছাল দুবাইয়ে ইরানি হামলায় নিহত আহম্মেদ আলীর মরদেহ
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে নিজের নিয়মিত কাজ পানির গাড়ি চালাচ্ছিলেন। এ সময় ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে ঘটনাস্থলে সালেখসহ আরও বেশ কয়েকজন মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নিলে চিকিৎসক সালেখকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘ সময় ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছিলেন। সেইসঙ্গে সেখানে তিনি পানির গাড়ি চালানোর কাজ করতেন। তার পরিবারে স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·