সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূল বরাবর অবস্থিত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে ‘একাধিক’ ৫ হাজার পাউন্ড ওজনের ‘গভীর ভেদক্ষম’ (ডিপ পেনিট্রেটর) বোমা নিক্ষেপ করেছে।
সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানায়, ‘হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূল বরাবর শক্তিশালী সুরক্ষিত ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোয় মার্কিন বাহিনী সফলভাবে একাধিক ৫,০০০ পাউন্ডের গভীর ভেদক্ষম গোলাবারুদ ব্যবহার করেছে।’
আরও পড়ুন: ইরানের বিরুদ্ধে অভিযানে মোতায়েন মার্কিন রণতরীতে আগুন
বিবৃতিতে আরও বলা হয়, ‘এই স্থাপনাগুলোতে থাকা ইরানের জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য ঝুঁকি তৈরি করছিল।’
আরও পড়ুন: লারিজানি হত্যার ‘প্রতিশোধ’, ইসরাইলে ব্যাপক হামলা আইআরজিসির
এই বোমা হামলার ঘটনা ঘটেছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার পর, যেখানে দিয়ে বিশ্বের মোট তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান হরমুজ বন্ধের পদক্ষেপ নেয়। এর ফলে সামুদ্রিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।
সূত্র: এনডিটিভি
]]>
৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·