ইরান যুদ্ধের দ্রুত অবসানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্পষ্ট পরিকল্পনা নেই

১ দিন আগে
জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের দ্রুত অবসানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে স্পষ্ট যৌথ কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। ইরানের ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের ১১তম দিন আজ মঙ্গলবার এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

জার্মান চ্যান্সেলর বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। জার্মানি এই অভিযানের অনেক লক্ষ্যকে সমর্থন করলেও যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, তত বেশি প্রশ্ন তৈরি হচ্ছে।

 

তার  ভাষায়, ‘সবচেয়ে বড় উদ্বেগ হলো এই যুদ্ধ কীভাবে দ্রুত এবং বিশ্বাসযোগ্যভাবে শেষ করা হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে কোনো পরিষ্কার সমন্বিত পরিকল্পনা নেই বলে মনে হচ্ছে।’

 

তিনি আরও ইঙ্গিত দেন, যুদ্ধ দীর্ঘ হলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

 

আরও পড়ুন: আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র পাঠাবে অস্ট্রেলিয়া, উপসাগরীয় প্রতিরক্ষায় নজরদারি বিমান

 

ম্যার্ৎসের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে তেহরান ইসরাইলের পাশাপা উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের বিরুদ্ধে পাল্টা হামলা করছে। ফলে এই আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হয়ে বিশ্বের জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি করছে।

 

ইরানের বিরুদ্ধে আগ্রাসনে ইসরাইলের পক্ষে অবস্থান নিয়েছেন ম্যার্ৎস। তবে এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। চলতি সপ্তাহে এক বার্তায় তিনি সতর্ক করে বলেন, চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে তা ইউরোপের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করবে।

 

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। আজ মঙ্গলবার (১০ মার্চ) এই সংঘাগ ১১তম দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কতক্ষণ যুদ্ধ চালাবে এবং সেখানে মার্কিন সামরিক অভিযানের চূড়ান্ত লক্ষ্য কী—তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অস্পষ্ট ও সাংঘর্ষিক পূর্বাভাস দিয়েছেন।

 

আরও পড়ুন: ইরানের হামলায় নেতানিয়াহুর ভাই কি মারা গেছেন?

 

ইরান যুদ্ধে প্রেক্ষিতে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলো যখন আঞ্চলিক সংঘাত আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় আছে, তখন ট্রাম্প বিশ্ববাজার এবং উদ্বিগ্ন মিত্রদের শান্ত করার চেষ্টায় গত সোমবার এক সংবাদ সম্মেলন করেন।

 

মিত্রদের আশ্বস্ত করে তিনি বলেন, ইরাক যুদ্ধের পর থেকে এখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে অভিযানটি চলছে, তা শেষ করার একটি পরিষ্কার পরিকল্পনা আছে।

 

তবে সে পরিকল্পনাটি কী, তা ওই সংবাদ সম্মেলনে খোলাসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর বিশেষ শাথা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলেছে, যুদ্ধ কখন বন্ধ হবে তা ‘নির্ধারণ’ করবে ইরান। 

]]>
সম্পূর্ণ পড়ুন