‘ইরান যুদ্ধবিরতি চায়’, নতুন দাবি ট্রাম্পের

১ সপ্তাহে আগে
ইরানের প্রেসিডেন্ট (মাসুদ পেজেশকিয়ান) একটি যুদ্ধবিরতি চান বলে দাবি করেছেন ডনাল্ড ট্রাম্প। পেজেশকিয়ানকে তার পূর্বসূরিদের তুলনায় ‘অনেক কম চরমপন্থি’ এবং ‘অনেক বেশি বুদ্ধিমান’ বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে ভাষণ দেয়ার আগে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের নতুন শাসকগোষ্ঠীর প্রেসিডেন্ট, যিনি তার পূর্বসূরিদের চেয়ে অনেক কম উগ্রপন্থি এবং অনেক বেশি বুদ্ধিমান, তিনি যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন!’

 

রিপাবলিকান এই নেতার দাবি, হরমুজ প্রণালী ‘খোলা, মুক্ত এবং নিরাপদ’ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। 

 

আরও পড়ুন: কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

 

পোস্টে তিনি আরও লেখেন, 

হরমুজ প্রণালী যখন উন্মুক্ত, বাধামুক্ত ও নিরাপদ হবে, তখন আমরা বিষয়টি বিবেচনা করব। ততদিন পর্যন্ত, আমরা ইরানকে নিশ্চিহ্ন করে দেব অথবা, যেমনটা বলা হয়, প্রস্তর যুগে ফেরত পাঠাব!!!

 

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার (৩১ মার্চ) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তেহরান লড়াই চালিয়ে যেতে চায়।

 

তিনি বলেন, ‘আপনি (ট্রাম্পের উদ্দেশে) ইরানের জনগণের সঙ্গে হুমকি ও সময়সীমার ভাষায় কথা বলতে পারেন না। আমরা আত্মরক্ষার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করি না।’ 

 

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়, স্বীকার করলেন হেগসেথ

 

সূত্র: এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন