ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইরাকে একজন বিদেশি সাংবাদিককে অপহরণ করা হয়েছে, তবে ওই সাংবাদিকের পরিচয় সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় একজন বিদেশি সাংবাদিক অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা অপহরণের শিকার হয়েছেন এবং সঠিক গোয়েন্দা তথ্য ও অপহরণকারীদের গতিপথ অনুসরণে ব্যাপক মাঠ পর্যায়ের প্রচেষ্টা চলছে। অপরাধীদের ধরতে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী অবিলম্বে তাদের দায়িত্বে নিয়োজিত হয়েছে।
আরও পড়ুন:ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা
মন্ত্রণালয় আরও জানায়, নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের গাড়িটিকে ধাওয়া করার সময় সেটি উল্টে যায়। তবে, বাহিনী অভিযুক্তদের একজনকে গ্রেফতার করতে এবং অপহরণে ব্যবহৃত যানবাহনগুলো জব্দ করতে সক্ষম হয়।
‘ঘটনার সম্পূর্ণ পরিস্থিতি উদঘাটনে তদন্ত এখনও চলছে।’ বিবৃতিতে বলা হয়েছে।
দুজন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, অপহৃত মার্কিন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক একজন মার্কিন নাগরিক ও তিনি একজন নারী।
এদিকে, একটি গণমাধ্যম জানায়, এই অপহরণের ঘটনায় দুটি গাড়ি জড়িত ছিল, যার মধ্যে একটি দুর্ঘটনার শিকার হলে সেটিকে আটক করা হয় এবং দ্বিতীয় গাড়িটি সাংবাদিককে নিয়ে বাগদাদের দক্ষিণের দিকে পালিয়ে যায়।
আল আরাবিয়া চ্যানেলে প্রচারিত একটি ভিডিওতে অপহরণের ঘটনার প্রাথমিক মুহূর্তগুলো দেখা যায়, যার সত্যতা এনডিটিভি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ক্লিপটিতে দেখা যায়, সশস্ত্র ব্যক্তিরা একটি ব্যস্ত রাস্তায় তার গাড়ি থামিয়ে তাকে টেনে বের করে পালিয়ে যাচ্ছে।
অপহরণের ঘটনাটি চলমান আঞ্চলিক যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না, কিন্তু ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়ারা দেশটিতে মার্কিন স্থাপনাগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন দূতাবাস অপহরণের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে এবং দেশে থাকা নাগরিকদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, ইসরাইলি ও রুশ নাগরিকত্বধারী প্রিন্সটনের স্নাতক ছাত্রী এলিজাবেথ সুরকভ ২০২৩ সালে বাগদাদ থেকে নিখোঁজ হন। ২০২৫ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর হওয়ার পর তিনি জানান যে, ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহ তাকে আটকে রেখেছিল।
আরও পড়ুন:মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ
তবে, দলটি তাকে অপহরণের দায় আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার করেনি।
সূত্র: এনডিটিভি
]]>
১ সপ্তাহে আগে
৭








Bengali (BD) ·
English (US) ·