আল জাজিরার প্রতিবেদন মতে, আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে তেরনাত শহরের উপকূলে ভূমিকম্প আঘাত হানে। ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার (২২ মাইল) গভীরে আঘাত হানে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশের তেরনাত থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরে। এখানে দুই লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে।
ভূমিকম্পের পর তেরনাত ও টিডোরের মতো কিছু শহরের স্থানীয় কর্তৃপক্ষকে নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য প্রস্তুত হতে আহ্বান জানানো হয়। অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম মেট্রো টিভি ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ছবি সম্প্রচার করে।
ভূমিকম্পে উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাডো শহরে একটি ভবন ধসে একজন নিহত হয়েছেন বলে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন স্থানীয় এক অনুসন্ধান ও উদ্ধার কর্মকর্তা। এর পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·