বিশ্বের দুই নম্বর টেনিস তারকা সিনার ইন্ডিয়ান ওয়েলস জয়ের পথে নিজের বড় একটি ত্যাগের কথা জানান। চাইনিজ গ্র্যান্ড প্রিক্স দেখার লোভ সামলে তিনি মনোযোগ ধরে রাখেন কোর্টে—আর তাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য।
ফাইনালে রাশিয়ার মেদভেদেভকে ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) গেমে হারান ২৪ বছর বয়সি ইতালিয়ান তারকা সিনার। শিরোপা জয়ের পর তিনি বলেন, 'আমি ফর্মুলা ওয়ান দেখতে চেয়েছিলাম, কিন্তু সেটা ছিল মাঝরাতে। তাই নিজেকে থামাতে হয়েছে।'
আরও পড়ুন: ৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন ভেনাস, মাঠে নামলেই গড়বেন অনন্য এক রেকর্ড
ফাইনাল ম্যাচটি সহজ ছিল না। টাইব্রেকারে গড়ানো সেটে জয়ের পথে ক্লান্তির সঙ্গেও লড়তে হয়েছে তাকে। ম্যাচ শেষে সিনার বলেন, 'আমি নিজেকে সামলে নিয়েছি। আবার ছন্দে ফেরার চেষ্টা করেছি। কিছুটা ধরে খেলেছি, এটা ভবিষ্যতে উন্নতি করতে চাই।'
এই বছরে নিজের প্রথম শিরোপা জয়ের পথে এবারের ইন্ডিয়ান ওয়েলস কোনো সেট হারেননি সিনার।

১৩ ঘন্টা আগে
২







Bengali (BD) ·
English (US) ·