ইইউতে তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ

১ মাস আগে
২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক আমদানি বেড়েছে ২ শতাংশেরও বেশি। এ সময়ে জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করেছে চীন। এর পরে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের বছর ব্যবধানে জোটটিতে রফতানি বেড়েছে প্রায় ৬ শতাংশ।

গেল বছর ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে ২ শতাংশেরও বেশি। ২.১০ বছর জুড়ে জোটটিতে রফতানি হয়েছে ৯০ বিলিয়ন ডলার।


ইউরোস্ট্যাটের তথ্য বলছে, এ সময়ে জোটটিতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করেছে চীন। দেশটির রফতানি ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে।


এর পরে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের রফতানি জোটটিতে বছর ব্যবধানে রফতানি প্রায় ৬ শতাংশ ৫.৯৭ বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪১ বিলিয়ন ডলারে। তবে ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় গেল ডিসেম্বরে জোটটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২ শতাংশ ১২.০৫।


আরও পড়ুন: পোশাক রফতানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, তবে বন্দর ও আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা


তৃতীয় স্থানে থাকা তুরস্কের ক্ষেত্রে রফতানি কমেছে ১০ দশমিক ৭৩ শতাংশ। দেশটি রফতানি করেছে ৮ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক। আর ভারতের রফতানি ৭ দশমিক ৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারে।

]]>
সম্পূর্ণ পড়ুন