গত সপ্তাহে ইসরাইল-মার্কিন যৌথ হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন তিনি।
রাষ্ট্রপতির কার্যালয়ের বরাত দিয়ে আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, ইরান মোহাম্মদ বাঘের যুলকাদরকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে নিযুক্ত করেছে।
আরও পড়ুন:ইরান যুদ্ধ / তেহরানে প্রভাব বিস্তারকারী শক্তিশালী কণ্ঠস্বর কে এই বাকের কালিবাফ
ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের তথ্য বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ মাহদি তাবাতাবাই মঙ্গলবার ঘোষণা করেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনেই-এর অনুমোদন ও সম্মতিক্রমে এবং রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের ডিক্রি দ্বারা মোহাম্মদ বাকের যুলকাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিযুক্ত করা হয়।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে ইসরাইল-যুক্তরাষ্ট্র। হামলায় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করা হয়। এরপর যুলকাদরকে নতুন নেতা নিযুক্ত করা হলো।
সূত্র: আল জাজিরা
]]>
৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·