সম্প্রতি লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডসের ফাঁকে টাইমস নাউ-কে দেয়া এক সাক্ষাৎকারে টেনিস কিংবদন্তি জোকোভিচ জানান, ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির কারণেই তিনি ক্রিকেট অনুসরণ শুরু করেছেন।
জোকোভিচ বলেন, 'বিরাট আমার বন্ধু, যাকে আমি গভীরভাবে সম্মান করি। সত্যি বলতে, তার কারণেই আমি ক্রিকেটে আগ্রহী হয়েছি। আগে আমি ক্রিকেট নিয়ে খুব বেশি খোঁজ রাখতাম না, কিন্তু তার মাধ্যমে এই খেলাটার প্রতি আগ্রহ তৈরি হয়েছে।'
আরও পড়ুন: ক্যারিয়ারের ১০১তম ট্রফি জিতলেন জোকোভিচ
তিনি আরও জানান, কোহলির সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় এবং তিনি সুযোগ পেলে ভারতে গিয়ে তার সঙ্গে দেখা করতে চান। সেখানে একসঙ্গে সময় কাটানো, টেনিস ও ক্রিকেট খেলা—সব মিলিয়ে খেলাধুলাকে উপভোগ করার ইচ্ছাও প্রকাশ করেন এই সার্বিয়ান তারকা।
অন্যদিকে, কোহলি আগেই তাদের যোগাযোগের গল্প শেয়ার করেছিলেন। তিনি জানান, একদিন কৌতূহলবশত জোকোভিচকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠান, কিন্তু পরে দেখেন, জোকোভিচ আগেই তাকে বার্তা পাঠিয়েছিলেন। সেই থেকেই দুই তারকার মধ্যে কথোপকথন শুরু হয়।
কোহলি আরও জানান, তারা মাঝেমধ্যে একে অপরকে অভিনন্দন বার্তা পাঠান এবং খেলাধুলার সাফল্য নিয়ে আলোচনা করেন। এমনকি তিনি উইম্বলডনে গিয়ে জোকোভিচের ম্যাচও উপভোগ করেছেন।

৪ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·