আরব আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ সেনা নিহত

২ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘কারিগরি ত্রুটি’র কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

 

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (৯ মার্চ) দেশে (সংযুক্ত আরব আমিরাত) জাতীয় দায়িত্ব পালনের সময় কারিগরি ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সশস্ত্র বাহিনীর দুই সদস্যের শহীদ হওয়ার ঘোষণা দিচ্ছে।’

 

আরও পড়ুন: আরব আমিরাতে ২৩৮ ক্ষেপণাস্ত্র, ১৪২২ ড্রোন ছুড়ল ইরান

 

تعلن وزارة الدفاع عن استشهاد 2 من منتسبي القوات المسلحة إثر سقوط طائرة عمودية بسبب عطل فني أثناء أداء واجبهم الوطني بالدولة اليوم الاثنين الموافق 9 مارس 2026.

وتتقدم وزارة الدفاع بخالص العزاء والمواساة إلى أسر الشهيدين سائلين الله عز وجل أن يتغمدهما بواسع رحمته ويلهم ذويهما… pic.twitter.com/j7ZbzjqNaz

— وزارة الدفاع |MOD UAE (@modgovae) March 9, 2026

 

তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।

 

আরও পড়ুন: বাবা-মা স্ত্রী-সন্তান হারানোর শোক নিয়ে ক্ষমতায় বসলেন ইরানের নতুন সুপ্রিম লিডার

 

নিহত দুই পাইলটের নাম-পরিচয়ও প্রকাশ করা হয়নি।

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন