আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র পাঠাবে অস্ট্রেলিয়া, উপসাগরীয় প্রতিরক্ষায় নজরদারি বিমান

২ দিন আগে
উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে রক্ষা করতে সাহায্য করার জন্য নজরদারি বিমান পাঠানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

মঙ্গলবার আল জাজিরা জানায়, একটি দূরপাল্লার গোয়েন্দা বিমান মোতায়েনসহ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা জানান আলবানিজ।

 

মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইরানি সংঘাত মাত্র এক সপ্তাহ আগে শুরু হয়েছিল, এবং ইরানের প্রতিশোধমূলক আক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই এমন মাত্রা এবং গভীরতায় যা আমরা আগে কখনও দেখিনি। সাইপ্রাস থেকে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত এই অঞ্চলের বারোটি দেশকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।’

 

আরও পড়ুন:সাইপ্রাসে যুদ্ধজাহাজ, আকাশ প্রতিরক্ষা পাঠাচ্ছে ইউরোপের তিন দেশ

 

তিনি বলেন, রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্স আগামী চার সপ্তাহের জন্য উপসাগরের উপরে আকাশসীমা রক্ষা ও সুরক্ষিত করার জন্য একটি ই৭এ ওয়েজেটেল নজরদারি বিমান এবং সহায়ক কর্মী পাঠাবে।  এই অঞ্চলকে সম্মিলিত আত্মরক্ষা করতে সাহায্য করবে।


এদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে ফোনে কথা বলার পর তিনি বলেন, অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাতে উন্নত মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও পাঠাবে।


আলবানিজ মধ্যপ্রাচ্যে বসবাসকারী ১,১৫,০০০ অস্ট্রেলিয়ান - যাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ২৪,০০০ জন আছেন, তাদের কথা উল্লেখ করে সেখানে এসব ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা জানান।

 

বলেন, ‘অস্ট্রেলীয়দের সাহায্য করার আরও অর্থ হল সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে সাহায্য করা।’

 

আরও পড়ুন:গালফে ইরানি ড্রোন ঠেকাতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

 

তিনি সাংবাদিকদের বলেন, এই মোতায়েনের বিষয়টি কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যেই করা হয়েছে। 

 

]]>
সম্পূর্ণ পড়ুন