তিনি বলেছেন, পাকিস্তানের একমাত্র দাবি হলো আফগান ভূমি যেন তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা না হয় এবং এ ধরনের আশ্বাস দেয়া হলে কোনো বিরোধ থাকবে না।
সানাউল্লাহর ভাষ্য, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহৃত ‘জঙ্গিদের আস্তানা ও নিরাপদ আশ্রয়স্থল’ নির্মূল করাই এই অভিযানের লক্ষ্য ছিল।
এ ধরনের ঘাঁটি পুনরায় সক্রিয় হলে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
আরও পড়ুন: আফগানিস্তানে সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা পাকিস্তানের!
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল হয়নি এবং এর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের কারণে সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘সন্ত্রাসী শক্তিকে মদত দেয়ার অভিযোগে অভিযুক্ত আফগান সরকারের সঙ্গে ঈদ উপলক্ষে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ছিল।’
সূত্র: জিও নিউজ
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·