শনিবার (১৮ এপ্রিল) উপদেষ্টা হুমায়ুন কবির ‘শ্রিংকিং এইড অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং’ শীর্ষক একটি প্লেনারি সেশনে দেয়া বক্তব্যে পিপিপি মডেল তুলে ধরেন।
এ সেশনে জাতিসংঘ, টার্কিশ ডেভেলপমেন্ট কো-অপারেশন মডেল (টিকা) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তব্যে উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রচলিত সহায়তার ওপর নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে টেকসই নয়।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
তিনি জোর দিয়ে বলেন, উন্নয়নের জন্য সহায়তানির্ভরতা থেকে সক্ষমতাভিত্তিক পদ্ধতিতে রূপান্তর অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় সক্ষমতা গড়ে তোলা অপরিহার্য।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, টেকসই উন্নয়নের মূলভিত্তি হলো মানবসম্পদ ও দক্ষতা উন্নয়ন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নারীর শিক্ষা ও ক্ষমতায়ন এবং একইভাবে স্বাস্থ্যখাতে সক্ষমতা ও সেবার মান উন্নত করতে স্বাস্থ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও আধুনিকীকরণ অপরিহার্য।
উপদেষ্টা আও বলেন, সহায়তা হতে হবে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরের জন্য, যা বর্তমান সময়ে বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ও টেকসই পথ নির্দেশ করে।
]]>

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·