মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাতটার দিকে নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এর জেরে মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বাড়িতে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন।
আরও পড়ুন: মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুপক্ষ, বোমা বিস্ফোরণ
হামলায় আলমগীরকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয় এবং হাত বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আধিপত্য নিয়ে প্রায়ই দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগেও বেশ কয়েকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·