আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে যেন নিজের ছন্দ ফিরে পেলেন বুমরাহ। আগে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স তোলে ৫ উইকেটে ১৯৯ রান, যেখানে তিলক বর্মা খেলেন ৪৫ বলে অপরাজিত ১০১ রানের দুর্দান্ত ইনিংস।
২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। ইনিংসের প্রথম বলেই বুমরাহ ফিরিয়ে দেন সাই সুদর্শনকে। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ বল খেলতে গিয়ে কভারে ক্যাচ তুলে দেন তিনি। তরুণ ফিল্ডার কৃশ ভগত সেই ক্যাচ ধরতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন বুমরাহ।
আরও পড়ুন: তিলকের ঝড়ে উড়ল গুজরাট, মুম্বাইয়ের দুর্দান্ত প্রত্যাবর্তন
এই উইকেটের মাধ্যমে ১৪৬ বল পর আইপিএলে আবার শিকার পেলেন তিনি। চলতি আসরে এটি ছিল তার ১১৫তম ডেলিভারিতে প্রথম উইকেট। শেষ পর্যন্ত ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ১টি উইকেট নেন বুমরাহ।
এর আগে পাঁচ ম্যাচে ১৯ ওভার বল করে ১৬৪ রান দিলেও উইকেট পাননি তিনি। তার ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে এই এক বলেই যেন সব সমালোচনার জবাব দিলেন বুমরাহ।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·