আসন্ন ঈদকে সামনে রেখে সোমবার (৯ মার্চ) রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস। অতীতের ঈদ যাত্রার তিক্ত অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের যৌথ উদ্যোগের কথা তুলে ধরেন তারা।
ডিএমপি কমিশনার বলেন, যাত্রীদের কাছ থেকে যাতে বাস মালিকরা অতিরিক্ত ভাড়া নিতে না পারে তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করবেন তারা।
আরও পড়ুন: ৫৩ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
জনগণকে নিরাপদ ও ঝামেলামুক্ত ঈদ উপহার দিতে সরকারের সর্বাত্মক চেষ্টার কথা তুলে ধরেন শিমুল বিশ্বাস।
এছাড়া, যাত্রীদের সহায়তায় টার্মিনালগুলোতে হেল্প ডেস্ক এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা রাখার কথা জানান তারা।
]]>

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·