পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব প্রতিবন্ধী পরীক্ষার্থীর লিখিত পরীক্ষায় শ্রুতিলেখক প্রয়োজন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে কমিশন নিজ উদ্যোগে অনুমোদিত শ্রুতিলেখক সরবরাহ করবে।
আবেদন করার শেষ সময়: ১০ মার্চ ২০২৬
আবেদনের ঠিকানা: পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
আরও পড়ুন: ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু কবে?
আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত ডকুমেন্ট সংযুক্ত করতে হবে:
অনলাইন আবেদনপত্রের (BPSC Form-1) কপি
২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি
সমাজসেবা অধিদফতর প্রদত্ত প্রতিবন্ধিতার সনদ / সুবর্ণ নাগরিক সনদ
বিশেষজ্ঞ চিকিৎসকের প্রত্যয়নপত্র
নির্দেশনা:
১. নির্ধারিত সময়ের মধ্যে (১০ মার্চ ২০২৬) আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা সম্ভব হবে না।
২. পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনকারীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক অনুমোদিত শ্রুতিলেখকের মাধ্যমেই পরীক্ষা দিতে হবে।
]]>
৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·