রোববার (১ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলামের পাঠানো বার্তায় এই সময় জানানো হয়।
এতে বলা হয়েছে, গত শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে মদিনাগামী ফ্লাইটটি (বিজি-৩৩৭) আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে।
অন্যদিকে, শনিবার বাতিল হওয়া ঢাকা থেকে জেদ্দাগামী ফ্লাইটটি (বিজি-৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।
এর আগে গত শনিবার ইরান-ইসরাইল যুদ্ধের জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এতে বিপাকে পড়েন যাত্রীরা।
আরও পড়ুন: আজও বিমান বাংলাদেশের মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল
ফ্লাইট বাতিলে বিমানবন্দরে আটকে পড়া প্রায় সাড় ৮০০ যাত্রীকে রাত্রিযাপনের ব্যবস্থা করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ফলে যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে।
উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দরে আসার আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।
এদিকে, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ এবং ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে। বিমানবন্দরে উপস্থিত হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করার জন্যও অনুরোধ জানায় কর্তৃপক্ষ।
]]>
১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·