৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু কবে?

২ সপ্তাহ আগে
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৯ এপ্রিল থেকে আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বাংলা পরীক্ষা হবে। ১০০ নম্বরের এ পরীক্ষা ৩ ঘণ্টায় হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


লিখিত পরীক্ষার বিস্তারিত—

পরীক্ষার তারিখ: ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ এবং ২৩ এপ্রিল ২০২৬
কেন্দ্র: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ


নির্দেশনাগুলো—

১. আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।


আরও পড়ুন: ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫


২. পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

বিষয় অনুযায়ী পরীক্ষার তারিখ ও সময় দেখুন সংযুক্ত ছবিতে।

বিস্তারিত দেখতে প্রবেশ করুন এই লিংকে

]]>
সম্পূর্ণ পড়ুন