যশোরের অভয়নগরে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী আটক, গণপিটুনি

৮ ঘন্টা আগে
যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ তিন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটককালে পালানোর চেষ্টাকালে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।


আটকরা হলেন- অভয়নগরের ধুল গ্রামের শাকিল সরদারের ছেলে ও মনিরামপুরের কপালিয়া বাজারের রানা প্রতাব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত প্রধান আসামি রিয়াজ সরদার ওরফে সূর্য (২৪), ধুল গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৬) ও ইছামতী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল মোল্লা (২২)।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে একদল সন্ত্রাসী গোপীনাথপুর এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে।


আরও পড়ুন: আবারও বেড়েছে সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য, আতঙ্কে সাধারণ মানুষ


এ সময় উত্তেজিত জনতা সন্ত্রাসীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। জনরোষের মুখে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ আটককৃতদের দেহ তল্লাশি করে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে।


অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. নূরুজ্জামান বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।'

]]>
সম্পূর্ণ পড়ুন