৫ মার্চ: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১ সপ্তাহে আগে
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সে সব ইতিহাস।

আজ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি

 

১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়।
 

১৫৫৮ - ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়।
 

১৬৮৪ - তুরস্কের বিরুদ্ধে রোম পোল্যান্ড ও ভেনিসের লিঞ্জলীগ গঠন।

 

আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ
 

১৭৭০ - বোস্টনে (যুক্তরাষ্ট্র) জনতার ওপর গুলি চালিয়ে ব্রিটিশ সেনারা গণহত্যা ঘটায়।
 

১৭৯৩ - ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়।
 

১৮২২ - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশ হয়।
 

১৮২৪ - ইঙ্গ-বার্মা যুদ্ধ শুরু হয়।
 

১৮৩৩ - অবিভক্ত ভারতের প্রথম দুই নারী কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রি লাভ করেন।
 

১৮৩৬ - মেক্সিকো আলামো আক্রমণ করে।
 

১৮৯৬ - ইতালির প্রধানমন্ত্রী ক্রিসপি পদত্যাগ করেন।
 

১৮৯৭ - মার্কিন নিগ্রো অ্যাকাডেমি গঠিত হয়।
 

১৯১২ - স্পেনে স্টিমারডুবিতে ৫০০ যাত্রীর প্রাণহানি ঘটে।
 

১৯১৮ - মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়।
 

১৯৩৩ - জার্মানিতে নির্বাচনে এডলফ হিটলার ও তার নাৎসি পার্টির বহু আসনে জয়লাভ। তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর কিছুদিন পরই এক নায়কতন্ত্র ঘোষণা।
 

১৯৬৬ - জাপানের ফুজি পর্বতে ব্রিটিশ এয়ার লাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ১২৪ যাত্রী নিহত।
 

১৯৮৪ - ভূটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়।
 

১৯৮৭ - সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন।
 

১৯৯৮ - ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়।
 

২০০১ - হজের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হাজির মৃত্যু।
 

২০০৭ - ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকেটিং (ই-টিকেটিং) পদ্ধতি চালু।

 

জন্ম

 

১১৩৩ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি।
 

১৩২৪ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় ডেভিড।
 

১৩২৬ - হাঙ্গেরির রাজা লুই আই।
 

১৫১২ - ফ্লেমিশ গণিতজ্ঞ, মানচিত্রাঙ্কনবিদ ও দার্শনিক গেরারডুস মেরকাটর।
 

১৬৯৬ - ইতালীয় চিত্রশিল্পী জিওভান্নি বাতিস্তা টিয়েপলো।
 

১৮৭১ - পোলীয় রুশ অর্থনীতিবিদ ও দার্শনিক রোসা লুক্সেমবুর্গ।
 

১৮৮৭ - ব্রাজিলীয় সুরকার আতোর ভিলা-লোবোস।
 

১৮৯৮ - চীনা রাষ্ট্রনেতা চৌ এন-লাই।
 

১৯০২ - আজাদ আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের সেনা নীরা আর্য।
 

১৯০৪ - কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায়।
 

১৯০৫ - প্রভাবতী দেবী সরস্বতী, বাঙালি ঔপন্যাসিক।
 

১৯০৮ - ইংরেজ বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও গায়ক রেক্স হ্যারিসন।
 

১৯১১ - এয়ার মার্শাল সুব্রত মুখার্জী, ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চিফ অভ দ্যা এয়ার স্টাফ।
 

১৯১৮ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ জেমস টোবিন।
 

১৯২২ - ইতালীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার জেটি পাওলো পাসোলিনির।
 

১৯২৮ - শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
 

১৯৩৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের অর্থনীতিবিদ ড্যানিয়েল কানেমান।
 

১৯৩৭ - নাইজেরিয়ার সাবেক জেনারেল, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট ওলুস্যাগুন অবাসাঞ্জ।
 

১৯৩৯ - দিব্যেন্দু পালিত, ভারতীয় বাঙালি লেখক।
 

১৯৪২ - স্পেনীয় আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী ফেলিপে গনসালেস।
 

১৯৪৩ - ইতালীয় শিল্পী, তিনি গীতিকার ও গিটার লুচো বাত্তিস্তি।
 

১৯৬৮ - হাঙ্গেরীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী গর্ডন বাজনাই।
 

১৯৭৪ - মার্কিন অভিনেত্রী এভা মেন্ডেস।
 

১৯৮৭ - রুশ টেনিস খেলোয়াড় আন্না চাকভেতাদজে।

 

মৃত্যু

 

১৫৩৪ - আন্তোনিও ডা করেগিও, ইতালীয় চিত্রশিল্পী।
 

১৬২৫ - ইংল্যান্ডের রাজা প্রথম জেমস।
 

১৮১৫ - ‘প্রাণী চুম্বকত্বের’ (ম্যাসমেরিজম) প্রবক্তা ফ্রানৎস ম্যাসমের।
 

১৮২৭ - ইতালীর বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা। পিয়ের লাপ্লাস, বিখ্যাত ফরাসি গণিতবিদ।
 

১৮৭৮ - হরিচাঁদ ঠাকুর, বাংলার মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা।
 

১৯৪৪ - ম্যাক্স জেকব, ফরাসি কবি ও লেখক।
 

১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের নেতা ও হিটলার বধের নায়ক জোসেফ স্টালিন।
 

১৯৬১ - নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত।
 

১৯৬৬ - রুশ নারী কবি আন্না আখমা তোভা।

 

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত?
 

১৯৬৭ - ইরানি রাজনৈতিক বিজ্ঞানী, রাজনীতিবিদ ও ৬০তম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক।
 

১৯৭৩ - অমূল্যকুমার দাশগুপ্ত, বাঙালি লেখক ও শিক্ষাবিদ।
 

১৯৮২ - জন বেলুশি, মার্কিন অভিনেতা, গায়ক ও চিত্রনাট্যকার।
 

১৯৯৬ - খন্দকার মোশতাক আহমেদ, বাংলাদেশের রাষ্ট্রপতি।
 

২০০৮ - জোসেফ ওয়েইযেনবাউম, জার্মান কম্পিউটার বিজ্ঞানী ও লেখক।
 

২০১৩ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার কর্নেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।
 

২০১৬ - রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী।
 

২০২০ - হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার, পেরুর সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের ৫ম মহাসচিব।

]]>
সম্পূর্ণ পড়ুন