৪৬ বছর বয়সে ডলফিনসের হয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় তাহির

২ দিন আগে
ঘরোয়া লিগে ডলফিনসের হয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার ইমরান তাহির। সিএসএ ওয়ান ডে কাপে শিরোপা ধরে রাখার মিশনে দলটির হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পর্দা উঠবে টুর্নামেন্টের। মূলত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যাবে ডলফিনসের একাধিক খেলোয়াড়। এই পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে এবং অভিজ্ঞতা যোগ করতে ফেরানো হচ্ছে তাহিরকে।

 

ডলফিনস কোচ কুইন্টন ফ্রেন্ড সংবাদমাধ্যমকে বলেন, ‘ইমরান একজন অসাধারণ খেলোয়াড়। আমাদের জন্য ওয়ান ডে কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় তাকে দলে পাওয়াটা দারুণ। নিউজিল্যান্ড সফরে আমাদের অনেক খেলোয়াড় যাবে, তাই অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় এনে আমরা দলে ভারসাম্য আনতে চাই।’

 

আরও পড়ুন: ভারতের পর উইন্ডিজকে উড়িয়ে সেমিতে এক পা দ.আফ্রিকার

 

ডলফিন্সের হয়ে সবশেষ ২০১৯-২০ মৌসুমে খেলেছিলেন তাহির। এরপর অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়া ঘরোয়া লিগে আর খেলা হয়নি তার।

 

এদিকে দক্ষিণ আফ্রিকার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়াড়রা নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না। ডলফিনসের এই সফরকারী দলের নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ, অন্যরা হলেন: নকোবানি মোকোয়েনা, অটনাইল বার্টম্যান, প্রেনেলান সাব্রায়েন, ইথান বোশ, আন্দিলে সিমেলেন এবং জেসন স্মিথ। এই দলের মধ্যে মহারাজ ও স্মিথ বাদে বাকিরা ওয়ান ডে কাপের প্রথম ম্যাচে অংশ নিচ্ছেন।

 

ফ্রেন্ড আরও বলেন, ‘এত খেলোয়াড় না থাকা আমাদের জন্য চ্যালেঞ্জ। তবে আমরা গর্বিত তাদের অর্জনের জন্য। আমরা শেষ দুই বছরে আমাদের পাইপলাইনকে শক্তিশালী করেছি, যাতে নতুন খেলোয়াড়রা ম্যাচ জিততে পারে। আমাদের লক্ষ্য সবসময় শিরোপা জেতা এবং ধারাবাহিকতা তৈরি করা।’

 

আরও পড়ুন: মানুষ মাত্রই ভুল করে, সাকিবের ভুল ক্ষমা করা উচিত: পাইলট

]]>
সম্পূর্ণ পড়ুন