শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।
সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, ‘চুক্তির কয়েকটি ধারা বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ নীতিতে অযৌক্তিক সীমাবদ্ধতা তৈরি করবে। অন্য দেশের সঙ্গে নতুন চুক্তি করলে তা যুক্তরাষ্ট্রকে জানানো এবং তাদের বিধিনিষেধ মানার বাধ্যবাধকতা থাকায় নীতি-স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হতে পারে।’
চুক্তিতে মার্কিন পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা থাকলেও, বাংলাদেশি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ এবং শর্ত ভঙ্গের ক্ষেত্রে অতিরিক্ত জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া কৌশলগত খনিজ ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ এবং কিছু খাতে নীতিগত সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার ঋণ পরিস্থিতি আরও নাজুক অবস্থায় রেখে গেছে: ড. দেবপ্রিয়
সিপিডির মতে, এতে প্রযুক্তি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশের বিকল্প কমে যেতে পারে। দেশের বৃহত্তর স্বার্থে চুক্তি থেকে সরে আসার সুপারিশ করেছে সংস্থাটি।
]]>
১৮ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·