৩৫ বছর পর বাবার আসন ফিরে পেয়েই প্রতিমন্ত্রী হলেন ইয়াসের খান

২ সপ্তাহ আগে
দীর্ঘ প্রায় ৩৫ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা আনওয়ারুল হোসেন খান চৌধুরীর আসন ফিরে পেয়েছেন ইয়াসের খান চৌধুরী। আর ময়মনসিংহ-৯ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রথমবার সংসদে যাওয়ার সুযোগ পেয়েই প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রী পরিষদে স্থান পেয়েন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রী সভায় শপথ গ্রহণ করেন ইয়াসের খান। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।


জানা গেছে, ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন ইয়াসের খান চৌধুরীর বাবা আনওয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব। আনওয়ারুল হোসেন খান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্যও ছিলেন।


আনওয়ারুল হোসেনের ছেলে ইয়াসের খান চৌধুরী একজন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডন-এর তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। একপর্যায়ে দেশে এসে এলাকার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তার চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের সংসদ সদস্য। ইয়াসের খান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় এ খবরে আনন্দে ফেটে পড়েছে বিএনপির নেতাকর্মী ছাড়াও নান্দাইলের সর্বস্তরের মানুষ।


আরও পড়ুন: নির্যাতন-নির্বাসনের দুঃসহ স্মৃতি মাড়িয়ে রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান


ইয়াসের খান চৌধুরী বলেন, বাবার স্বপ্ন ছিল আমি যেন উন্নত ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কিছু করতে পারি। কাছ থেকে বাবার মানবিকতার রাজনীতি দেখেছি। দেখেছি সাধারণ মানুষের জন্য তিনি কীভাবে নিজেকে বিলিয়ে দিতেন। বাবার রেখে যাওয়া এই কর্মকাণ্ডকে এখন আমি বাস্তবায়ন করতে চাই। সকলকে সাথে নিয়েই তা বাস্তবায়নে কাজ করবো।


তিনি আরও বলেন, ধন্যবাদ আমার প্রাণের নান্দাইলবাসীকে যাদের ভোটের জন্য আজকে আমি এই অবস্থানে আসতে সক্ষম হয়েছি। আমার মরহুম পিতা সাবেক সংসদ সদস্য আনওয়ারুল হোসেন খান চৌধুরী ও আমার মরহুমা মাতার রুহের মাগফেরাত কামনা করি। তাদের শিক্ষা ও দোয়ায় আজ আমার এই পথচলা ।

]]>
সম্পূর্ণ পড়ুন