বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
এতে ব্যয় হবে ১৭৫ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৩৭৫ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৭৬.৩৭৫ মার্কিন ডলার।
আরও পড়ুন: যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৬৬৭ কোটি টাকা
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় প্যাকেজ-২ এর ৪র্থ লটে চুয়াডাঙ্গা জেলায় ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার ১টি সাইটে গোডাউন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব নিয়ে আসা হয়।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। ৪৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ৮৫৯ টাকা ৫৭ পয়সায় মেসার্স এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেডকে কার্যাদেশ দেয়ার সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) প্রকল্পের আওতায় ৬৩ হাজার ১৭৭টি এসপিসি পোল ক্রয়ের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। ২২৯ কোটি ৯০ লাখ ৭ হাজার ৯৩৫ টাকায় যৌথভাবে এই পোলগুলো সরবরাহ করবে দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, কনটেক কনসালট্যান্ট লিমিটেড, টিএসসিও পাওয়ার লিমিটেড ও পাশা পোলস লিমিটেড।

৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·