টানা দুই মাস ধরে চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে শুধু জ্বালানি আর পরিবহন ব্যবস্থাই ভেঙে পড়েনি, ধাক্কা লেগেছে ভার্চুয়াল মুদ্রার বিশ্ববাজারেও। সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের একদিনেই দর পতন হয়েছে প্রায় ৫০০ ডলার।
ট্রেডিং ইকোনমিকসের তথ্য, শুক্রবার সকালে শূন্য দশমিক ৬৪ শতাংশ দাম কমে ৭৭ হাজার ৭৬৯ ডলারে নেমেছে এই মুদ্রার দর। তবে সপ্তাহের হিসাবে শূন্য দশমিক ৮৪ আর মাসের ব্যবধানে ৯ দশমিক ১০ শতাংশ দাম ধরে রেখেছে বিটকয়েন।
আরও পড়ুন: ক্রিপ্টোর মাধ্যমে সামরিক ড্রোন কিনছে রাশিয়া ও ইরানঘনিষ্ঠ গোষ্ঠীগুলো: রিপোর্ট
একদিনে প্রায় ১ শতাংশ দাম কমে ইথারের দর দাঁড়িয়েছে ২ হাজার ৩০৮ ডলারে। সপ্তাহ ব্যবধানে ৪ দশমিক ৬৬ দাম কমলেও মাসের হিসাবে ৬ দশমিক ৪৭ শতাংশ দাম বেড়েছে এই মুদ্রার।
যুদ্ধের আঁচ লেগেছে বাইন্যান্সের দরেও। সাড়ে ৫ শতাংশ দাম কমে মূল্য দাঁড়িয়েছে ৬৩৩ ডলারে। সপ্তাহের হিসাবে ১ দশমিক ৪৪ আর মাস ব্যবধানে কমেছে ২ দশমিক ১৭ শতাংশ।
একদিনে সামান্য শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ৮৫ ডলারে নামলেও, সপ্তাহ-মাস দুই হিসাবেই বড় ব্যবধানে পিছিয়ে আছে সোলানার দর।
]]>
১২ ঘন্টা আগে
২








Bengali (BD) ·
English (US) ·