২৫ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

৪ দিন আগে
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস।

আজ বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬। এক নজরে দেখে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি

 

১৩৮ - রোমান সম্রাট হাড্রিয়ান আন্তোনিউস পাইউসকে দত্তক নেন।
 

৬২৮ - দ্বিতীয় খসরুকে তার ছেলে দ্বিতীয় কাভাদ ক্ষমতাচ্যুত করেন।
 

১৭৫৩ - ব্রিটিশ চিকিৎসক রিচার্ড হকিস্টি এস্কোরবেট রোগ নিরাময়ের উপায় আবিষ্কার করেন।

 

আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ
 

১৭৭৪ - ক্রিকেট খেলার আইন-কানুন সূত্রবদ্ধ হয়।
 

১৮৩৬ - স্যামুয়েল কোল্ট ‘কোল্ট রিভলবারের’ প্যাটেন্ট পান।
 

১৮৪৭ - স্টেট ইউনিভার্সিটি অব আইওয়া প্রতিষ্ঠিত হয়।
 

১৮৬২ - যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
 

১৯০৮ - হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেয়া হয়।
 

১৯১৬ - প্রথম বিশ্বযুদ্ধ: জার্মানরা ফ্রান্সের ফর দুয়ামোঁ নামক দুর্গ দখল করে নেয়।
 

১৯২৬ - ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ফ্রান্সের জেনারেল মনোনীত হন।
 

১৯৩২ - অ্যাডলফ হিটলার জার্মান নাগরিকত্ব লাভ করেন।
 

১৯৩৩ - জাপান লিগ অফ নেশনস পরিত্যাগ করে।
 

১৯৩৮ - লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন।
 

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: তুরস্ক জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।
 

১৯৫৪ - সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারি সরকারের বিরুদ্ধে গণ-বিদ্রোহ শুরু হয়। জামাল আবদেল নাসের মিশরের প্রধানমন্ত্রী হন।
 

১৯৭২ - প্রথম অনারব মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
 

১৯৭৭ - কুমিল্লার ময়নামতিতে ১ হাজার ৩০০ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়।
 

১৯৮৬ - ফিলিপাইনের স্বৈরাচারি শাসক ও ‘আজীবন প্রেসিডেন্ট’ ফার্ডিনান্ড মার্কোস সপরিবারে দেশ থেকে পালিয়ে যান। কোরাজন অ্যাকুইনো ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
 

১৯৯১ - মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হন। ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বী ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করে। উপসাগরীয় যুদ্ধ: ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দাহরানে মার্কিন সামরিক ঘাটিতে আঘাত করে। এতে ২৮ জন মার্কিন সেনা নিহত হন।
 

১৯৯৪ - হেবরন মসজিদ হত্যাকাণ্ড: পশ্চিম তীরের হেবরন শহরে ইব্রাহিমী মসজিদে গোলাগুলির ঘটনায় ২৯ জন ফিলিস্তিনি নিহত ও ১২৫ জন আহত হন। অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীম (আ.)’র মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন নিহত এবং অনেক ফিলিস্তিনি আহত হন।
 

২০০৯ - ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়।

 

২০২৫ - সিলেটি উইকিপিডিয়ার যাত্রা শুরু।

 

জন্ম

 

১৬৪৩ - উসমানীয় সুলতান দ্বিতীয় আহমেদ।
 

১৬৪৪ - টমাস নিউকমেন, ইংরেজ আবিষ্কারক।
 

১৭৭৮ - হোজে দে সান মার্টিন, আর্জেন্টাইন জেনারেল এবং পেরুর প্রথম প্রেসিডেন্ট।
 

১৮৪১ - ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর পিয়ের-অগ্যুস্ত রেনোয়া।
 

১৮৪২ - জার্মান লেখক কবি ও নাট্যকার কার্ল মে।
 

১৮৫৫ - অস্ট্রেলীয় ক্রিকেটার জর্জ জন বোনর।
 

১৮৬৬ - ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ বেনেডেটো ক্রকে।
 

১৮৭৩ - ইতালিয়ান মার্কিন অভিনেতা এনরিকো কারুসো।
 

১৯০৭ - তুর্কি সাংবাদিক, লেখক ও কবি সাবাহাতিন আলী।
 

১৯১৬ - খ্যাতিমান বাঙালি ভাস্কর শঙ্খ চৌধুরী।
 

১৯১৭ - ইংরেজ লেখক, কবি, নাট্যকার ও সমালোচক অ্যান্থনি বার্জেস।
 

১৯২৪ - হিউ হাক্সলি, ইংরেজ-মার্কিন জীববিজ্ঞানী।
 

১৯৪৩ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারবাদক।
 

১৯৪৮ - ইতালিয়ান লেখক আলডো বুসি।
 

১৯৫৩ - স্পেনীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ হোসে মারিয়া আযনার।
 

১৯৫৫ - লিয়ান হানলেই, হলিউড অভিনেত্রী।
 

১৯৭১ - মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক সেয়ান আস্টিন।
 

১৯৭৪ - লরি ফর্টিয়েই, মার্কিন অভিনেত্রী। দিব্যা ভারতী, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
 

১৯৮১ - পার্ক জি-সুং, দক্ষিণ কোরীয় ফুটবলার। শহীদ কাপুর, বলিউড অভিনেতা।
 

১৯৮৬ - অলিভার ফেলপস, হ্যারি পটার চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত অভিনেতা।
 

১৯৮৭ - নাটালি ড্রাইফাস, হলিউড অভিনেত্রী।
 

১৯৯০ - ব্রাজিলিয়ান ফুটবলার জেফারসন আল্ভেস অলিভেইরা।
 

১৯৯৩ - সৌম্য সরকার, বাংলাদেশি ক্রিকেটার।
 

১৯৯৭ - মার্কিন অভিনেত্রী ইসাবেল ফুহরমান।

 

মৃত্যু

 

১৪৯৫ - সুলতান জেম, উসমানীয় রাজনীতিবিদ।
 

১৫৮৬ - সম্রাট আকবরের সভাকবি বীরবল।
 

১৬৩৪ - অস্ট্রীয় সাধারণ ও রাজনীতিবিদ আলব্রেশট ভন ওয়ালেন্সটেইন।
 

১৭১৩ - প্রুশিয়ার রাজা প্রথম ফ্রেডরিক।
 

১৭২৩ - ইংরেজ স্থপতি ক্রিস্টোফার রেন।
 

১৮৬৬ - ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে।
 

১৮৭৪ - ভারতীয় বাঙালি বিচারপতি দ্বারকানাথ মিত্র।
 

১৮৯৯ - রয়টার্স সংবাদ সংস্থার জনক পল রয়টার।
 

১৯৫০ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন চিকিৎসক জর্জ রিচার্ডস মিনট।
 

১৯৫৩ - সের্গে‌ই উইনোগ্রাডস্কি, ইউক্রেনীয়-রুশ অণুজীববিজ্ঞানী ও বাস্তুতন্ত্রবিদ।
 

১৯৫৬ - ইরানের বিখ্যাত শিক্ষাবিদ ও কবি আলী আকবর দেহখোদা।
 

১৯৫৭ - সুনির্মল বসু, বাঙালি শিশু সাহিত্যিক ও কবি।
 

১৯৬৫ - ফিলিপ বেবিংটন, ব্রিটিশ বিমান বাহিনীর অফিসার।
 

১৯৬৬ - জেমস ডি. নরিস, মার্কিন ব্যবসায়ী।
 

১৯৭১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ থিওডোর সভেডবার্গ।
 

১৯৭৫ - এলাইজা মুহাম্মদ, মার্কিন ধর্মীয় নেতা।

 

আরও পড়ুন: বিশ্ব অর্থনীতিতে চাহিদা বাড়ছে স্বর্ণের, বাংলাদেশ ব্যাংকের মজুত কত?
 

১৯৮৩ - নাট্যকার টেনেসি উইলিয়াম।
 

১৯৯৩ - ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী।
 

১৯৯৭ - ক্যাল আব্রামস, মার্কিন বেসবল খেলোয়াড়।
 

১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ গ্লেন থিওডোর সিবোর্গ।
 

২০০৩ - ইতালিয়ান অভিনেতা আলবার্তো সরডি।
 

২০০৯ - মার্কিন লেখক ফিলিপ হোসে ফার্মের।
 

২০১২ - মার্থা‌ স্টুয়ার্ট‌, মার্কিন অভিনেত্রী। সুইডিশ অভিনেতা ও পরিচালক এরলান্দ জোসেফসন।
 

২০১৪ - স্প্যানিশ গিটার, গীতিকার ও প্রযোজক পাকো ডে লুসিয়া।
 

২০১৫ - ইউজেন ক্লার্ক, মার্কিন জীববিজ্ঞানী। টেরি গিল, ইংরেজ-অস্ট্রেলীয় অভিনেতা।
 

২০১৯ - নিখিল সেন, বাংলাদেশের একজন প্রতিথযশা নাট্যকার ও সংস্কৃতিকর্মী।

]]>
সম্পূর্ণ পড়ুন