২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৬, সন্দেহজনক মৃত্যু ৪

৩ সপ্তাহ আগে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৬ জন। এ সময় সন্দেহজনকভাবে এ রোগে মারা গেছে ৪ জন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ২৬ জন। এ সময় কোনো মৃত্যু নেই। তবে সন্দেহজনক হাম রোগে ৪ জনের মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন: হামের প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

 

এতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫৮৫ জন। আর সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ২ হাজার ৩৬৩ জন। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ২৭ জন।

 

আরও পড়ুন: গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মো সুস্থ রোগীর সংখ্যা ১ হাজার ৯৩০ জন। 

]]>
সম্পূর্ণ পড়ুন