এই ম্যাচকে সামনে রেখে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য সিরিজ নির্ধারণী এই ওয়ানডে ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে দর্শকদের সর্বনিম্ন খরচ করতে হবে ২০০ টাকা। এই মূল্য নির্ধারণ করা হয়েছে স্টেডিয়ামের পূর্ব পাশের গ্যালারির জন্য, যা সাধারণ দর্শকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী অপশন হিসেবে রাখা হয়েছে।
আরও পড়ুন: ক্রিকেটে নতুন কেলেঙ্কারি, বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের নেপথ্যে ভারতীয় গ্যাংস্টার!
পশ্চিম পাশের গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এছাড়া শহীদ আবু সাঈদ ও শহীদ শ্রাবণ স্ট্যান্ড—এই দুই স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা করে। অন্যদিকে, ভিন্ন ক্যাটাগরির চারটি স্ট্যান্ডে সর্বোচ্চ ২,৫০০ টাকায় ম্যাচ উপভোগ করার সুযোগ থাকছে দর্শকদের জন্য।
এর মধ্যে রয়েছে পূর্ব পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ড, পূর্ব পাশের রুফটপ প্যাভিলিয়ন এন্ড এবং পশ্চিম পাশের রুফটপ প্যাভিলিয়ন এন্ড— যেখানে বসে দর্শকরা সর্বোচ্চ মূল্যে খেলা উপভোগ করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: উইকেটের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দলকে জেতানো: নাহিদ রানা
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড, ফলে তারা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। ফলে তৃতীয় ও শেষ ম্যাচেই নির্ধারণ হবে সিরিজ।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·